সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নারী দিবসে বাণীশান্তার দুই শতাধিক সংগ্রামী কৃষাণী সংবর্ধনা পেলো

প্রতিনিধি: / ৩৬৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

এম.পলাশ শরীফ: বানীশান্তার তিনশো একর তিনফসলি কৃষিজমি রক্ষার সংগ্রামে অবদান রাখায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুই শতাধিক সংগ্রামী কৃষাণীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ৮ মার্চ শুক্রবার বিকেলে বাণীশান্তার বিলে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এবং বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির সহযোগিতায় এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও বাউল গানের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেল ৪টায় সংবর্ধনা উপলক্ষে কৃষিজীবী নারী সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ফাদার জোসেফ গোমেজ, আব্দুল করিম কিম, ফয়সাল আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, বাণীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিৎ গাইন, হিরন্ময় রায়, ইস্রাফিল বয়াতি, কৃষ্ণ পদ মন্ডল, নারীনেত্রী পাপিয়া মিস্ত্রি, নদীকর্মী হাছিব সরদার, বৈশাখী মন্ডল, জোনাকি মন্ডল, আমেনা বেগম, জাহানারা বেগম প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পশুর রিভার ওয়াটারপিার পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তৃতায় সাবেক এমপি নারীনেত্রী এ্যাড. গেøারিয়া ঝর্ণা সরকার বলেন বাণীশান্তার উর্বর কৃষিজমি রক্ষায় নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের রক্ষায় মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেছিলো। উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ববাসীর কাছে রোল মডেল। বাণীশান্তার নারীরা লড়াই না করলে কৃষিজমি রক্ষা করা যেতো না। বাণীশান্তার কৃষিজমি রক্ষায় নির্দেশনা প্রদান করায় আমরা কৃষকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভাপতির বক্তব্যে ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল বলেন কৃষিজমি ধ্বংস করে কিছু করা যাবেনা প্রধানমন্ত্রীর এমন অনুশাসন থাকা সত্ত্বে একটি মহল উন্নয়নের নামে তা মানতে চায়না। আমাদের বুঝতে হবে কৃষি বাঁচলে দেশ বাঁচবে, পরিবেশ বাঁচবে। ধরিত্রী বাঁচাতে কৃষি ও পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুই শতাধিক কৃষিজীবী সংগ্রামী নারীকে  ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারিকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর