সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ে যুক্তরাষ্ট্রে ১জন নিহত

প্রতিনিধি: / ৩০২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : মাঝারি আকারের একটি বিজনেস বিমান রানওয়েতে অবতরণের সময় ছিটকে পড়ে পার্কিং করে রাখা আরেকটি বিমানের ওপর আড়ছে পড়েছে। এতে একজন নিহত হয়েছেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্কটসডেল পৌর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সস্কটসডেল ফায়ার বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও এক প্রেস কনফারেন্সে বলেন, দুই বিমানের মধ্যে ঘটা দুর্ঘটনায় আরও চার জন আহত হয়েছে। তিনি আরও বলেন, আহত চারজনের মধ্যে একজন বিমানের মধ্যে আটকা পড়েছিল। তাকে উদ্ধারের কাজ চলছে। বাকী তিনজনকে একটি হাসপাতালে নেয়া হয়েছে। কী কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে আরেকটির ওপর আছড়ে পড়েছে সে সম্পর্কে তিনি কিছু জানায়নি। ফেডারেল এভিয়েশন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা খুঁজতে তদন্ত করা হচ্ছে। রানওয়েতে অবতরণের সময় লিয়ারজেড ৩৫এ বিমান ছিটকে গিয়ে গলফস্ট্রিম ২০০ জেট বিমানের ওপর আড়ছে পড়ে। এই ঘটনা এমন সময় ঘটল, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানের নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি চলছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড সামপ্রতিক সপ্তাহে ঘটে যাওয়া তিনটি বিমান দুর্ঘটনার তদন্ত করছে। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনে ঘটে যাওয়া যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ। যাতে ৬৭ জন নিহত হয়। এছাড়া ফিলাডেলফিয়াতে বিমান দুর্ঘটনায় ৭ জন এবং আলাঙ্কাতে বিমান দুর্ঘটনায় আরও ১০ জন নিহত হয়।


এই বিভাগের আরো খবর