Dhaka ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরণে উড়ে গেল আতশবাজি কারখানা

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৩ Time View

বিদেশ : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কল্যাণীতে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারখানাটি বিকট শব্দে বিস্ফোরণে উড়ে গেছে, এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথ তলায় শুক্রবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের সবাই নারী। আরও এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তাকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতরা সবাই ওই কারখানার কর্মী ছিলেন বলে। বিস্ফোরণে আহত হয়েছেন দোকানের মালিকও। কিন্তু হাসপাতালে না গিয়ে গা-ঢাকা দিয়েছেন তিনি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রথতলায় আতশবাজির দোকান ছিল যেখানে বাজি বিক্রির অনুমতি ছিল। ওই দোকানের আড়ালেই অবৈধভাবে আতশবাজির কারখানা করা হয়েছিল। খবরে বলা হয়েছে, কারখানাটিতে পুরুষ-নারী মিলিয়ে ৮-১০ জন শ্রমিক কাজ করতেন। দুপুর দেড়টা নাগাদ ঘটনার সময়ও সেখানে পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। ভারতে প্রায়ই আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের খবর পাওয়া যায় পশ্চিমবঙ্গেও। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, এর আগে পশ্চিমবঙ্গের ভূপতিনগর, ডায়মন্ড হারবার ও চম্পাহাটিতে আতশবাজি কারখানা বিস্ফোরিত হয়েছে। তাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। সূত্র : সংবাদ প্রতিদিন।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিস্ফোরণে উড়ে গেল আতশবাজি কারখানা

Update Time : ০১:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫