সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজাবাসীদের স্থানান্তর হবে সাময়িক: রুবিও

প্রতিনিধি: / ২৭৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জনগণকে পুনর্বাসনের প্রস্তাব সাময়িক, বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার গুয়াতেমালা সফরকালীন সাংবাদিকদের রুবিও বলেন, ট্রাম্পের প্রস্তাব শত্রুতাপূর্ণ নয়। বরং এটি একটি ‘উদার পদক্ষেপ’, যা ওই এলাকার পুনর্গঠনের দায়িত্ব নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তিনি বলেন, গাজাবাসীদের সাময়িকভাবে অঞ্চলটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে, যাতে ধ্বংসস্তূপ সরানো এবং পুনর্র্নিমাণের কাজ করা যেতে পারে। বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট ট্রাম্পের মন্তব্য আরও স্পষ্ট করে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডে ‘সেনা মোতায়েনের’ কোনও পরিকল্পনা করছে না। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রেসিডেন্ট গাজার পুনর্গঠনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রক্রিয়ায় বাসিন্দাদের সাময়িকভাবে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। লেভিট আরও বলেন, প্রেসিডেন্ট গাজায় সেনা মোতায়েন করার প্রতিশ্রুতি দেননি, তবে সেখানে মার্কিন সেনা রাখার সম্ভাবনা উড়িয়েও দেননি। তার এই মন্তব্য ট্রাম্পের ওই প্রস্তাবের পর এসেছে, যেখানে তিনি গাজা উপত্যকাকে নিয়ন্ত্রণ নেওয়ার এবং এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তে রূপান্তরিত করার পরিকল্পনার কথা বলেন। তবে, মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন যে এই স্থানচ্যুতি স্থায়ী হবে। আন্তর্জাতিক আইনের অধীনে, দখলকৃত ভূখণ্ড থেকে জনগণকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রচেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ। এর আগে, ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র গাজা ‘দখলে’ নিয়ে সেখানে বসবাসরত প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে পুনর্বাসন করতে পারে। তবে এমন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে ধারণা যা জাতিসংঘ, মানবাধিকার সংগঠন এবং আরব নেতারা।


এই বিভাগের আরো খবর