সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেনিয়ায় সোনার খনিতে ধস, এখনো আটকা ১২

প্রতিনিধি: / ২৮৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : কেনিয়ার পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় গত সোমবার রাতে একটি সোনার খনি আংশিক ধসে পড়ায় সেখানে অনেকে আটকা পড়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কাকামেগা অঞ্চলের জেলা পুলিশ কমান্ডার ড্যানিয়েল মাকুম্বু এএফপিকে বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ধসের সময় সেখানে প্রায় ২০ জন খনি শ্রমিক ছিলেন, তবে আটজনকে উদ্ধার করা হয়েছে।’ কেনিয়ার খনিশিল্প প্রতিবেশী দেশগুলোর তুলনায় ছোট। যদিও সামপ্রতিক বছরগুলোতে এই খাত দ্রুত বিকাশ লাভ করেছে, তবে এর বেশির ভাগই অনিয়ন্ত্রিত। দেশটিতে খনি শ্রমিকদের দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও সংঘবদ্ধ অপরাধ চক্রের মোকাবেলা করতে হয়। মাকুম্বু আরো বলেছেন, ‘উদ্ধারকাজ চলমান। আমরা ভিড়কে দূরে থাকার অনুরোধ করছি, যাতে কাজ সহজ হয় এবং তারা নিজেরাও বিপদের মুখে না পড়ে। কারণ এলাকাটি অত্যন্ত নাজুক।’ আফ্রিকার ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ায় বৈধ ক্ষুদ্র খনিশিল্প ২০২২ সালে দেশটির অর্থনীতিতে ২২৪ মিলিয়ন ডলার অবদান রেখেছে, যার বেশির ভাগই সোনার ওপর নির্ভরশীল। এটি কেনিয়ার মোট খনিশিল্প উৎপাদনের প্রায় অর্ধেক এবং এ খাতে প্রায় আড়াই লাখ মানুষ কাজ করে। এএফপির তথ্য অনুসারে, এর আগে ২০২৪ সালের মে মাসে ইথিওপিয়ার সীমান্তবর্তী হিলো এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে একটি অবৈধ সোনার খনি ধসে পড়ে এবং এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়।

 


এই বিভাগের আরো খবর