সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আল-কায়েদা সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তা মার্কিন বিমান হামলায় নিহত

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

বিদেশ : সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীর এক সিনিয়র কর্মকর্তাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, গত বৃহস্পতিবার একটি বিমান হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীর সিনিয়র কর্মী মুহাম্মদ সালাহ আল-জাবির নিহত হন। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, নিহত মুহাম্মদ সালাহ ‘হুরাস আল-দিন’ গ্রুপের সদস্য। এই অঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলোকে দুর্বল করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বিমান হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলছে, অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট আল-শারার নির্দেশে হুরাস আল-দ্বীনের বিলুপ্তি ঘোষণার কয়েকদিন পর এ হামলা চালালো যুক্তরাষ্ট্র। সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, সন্ত্রাসীদের খুঁজে বের করা ও হত্যা বা আটক করা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র ও মিত্রদের ওপর হামলার ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আমাদের মাতৃভূমিকে রক্ষা করব। ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সারমাদা-ইদলিব সড়কে মার্কিন ড্রোন হামলায় মুহাম্মদ সালাহকে বহনকারী গাড়িটি বিধ্বস্ত হলে তিনি ঘটনাস্থলে নিহত হন।


এই বিভাগের আরো খবর