সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিথিলা এবার বিচারকের আসনে বসবেন

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের ক্যারিয়ারের প্রায় দুই দশক হতে চলেছে তার। শোবিজের নানা মাধ্যমে বহু বছর ধরে কাজ করছেন তিনি। কিন্তু এবারই প্রথমবারের মতো বিচারকের আসনে দেখা যাবে তাকে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় শিল্পীদের আলোয় আনার লক্ষ্য নিয়ে দীপ্ত টেলিভিশনে আসছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’; সেখানকার প্রতিযোগীদের মধ্যে সেরাদের নির্বাচন করতে বিচারকমণ্ডলীতে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এই শো’তে বিচারক হিসেবে দেখা যাবে এ অভিনেত্রীকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিথিলা নিজেই। পাশাপাশি আগ্রহীদের এই শোয়ে আবেদন করারও আহ্বান জানিয়েছেন তিনি। আয়োজকরা জানিয়েছেন, নিবন্ধন প্রক্রিয়া শেষে আজ থেকে শুরু হবে প্রতিযোগীদের ‘গ্রুমিং’। মিথিলা ছাড়াও এই শোতে প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান ও নির্মাতা শিহাব শাহীনও। মিথিলা ছাড়াও দীপ্ত স্টার হান্ট-এর অসংখ্য প্রতিভাবানের মাঝ থেকে প্রকৃত মেধাবী ও যোগ্যদের খুঁজে আনার দায়িত্ব পালন করবেন অভিনয়শিল্পী তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন।


এই বিভাগের আরো খবর