সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পরিসংখ্যানে কানাডার মুসলিম জনগোষ্ঠী

প্রতিনিধি: / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বিদেশ : কানাডার অধিবাসীদের সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র নিয়ে ১৮৭১ সাল থেকে তথ্য সংগ্রহ করেছে দেশটি। সর্বশেষ ২০২১ সালে পরিচালিত জনশুমারিতে দেশটিতে শতাধিক ধর্মের অনুসারীর তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এই প্রতিবেদনের এক অংশে বিভিন্ন সূচকে কানাডায় বসবাসরত ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যা তুলে ধরা হয়েছে। দেশটির পরিসংখ্যান বিষয়ক সংস্থা স্ট্যাটক্যানের ওয়েবসাইট থেকে এ খবর জানা গেছে। প্রতিবেদনে দেখা গেছে, ২০০১ সালে কানাডায় মুসলিম ছিলেন ৫ লাখ ৭৯ হাজার ৬৪০ জন, যা মোট জনগোষ্ঠীর ২ শতাংশ। ২০ বছরে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৫ হাজার ৭১৫ জনে, যা মোট জনগোষ্ঠীর ৪ দশমিক ৯ শতাংশ। দেশটিতে বসবাসরত মুসলিমদের মধ্যে দক্ষিণ এশীয় আছেন ৩৭ দশমিক ৬ শতাংশ, আরব ৩২ দশমিক ২ শতাংশ, পশ্চিম এশীয় ১৩ শতাংশ এবং কৃষ্ণাঙ্গ ১১ দশমিক ৬ শতাংশ। পরিসংখ্যানে দেখা গেছে, মুসলিমরা দেশটির কোনও একটি অংশে পুঞ্জীভূত হয়ে নেই, তারা বরং পুরো কানাডাজুড়েই বাস করেন। ২০২১ সালে, অন্টারিওতে ৬ দশমিক ৭ শতাংশ, কিউবেকে ৫ দশমিক ১ শতাংশ এবং আলবেরটায় ৪ দশমিক ৮ শতাংশ অধিবাসী ছিলেন মুসলিম। শূন্য দশমিক ৪ শতাংশ নিয়ে সবচেয়ে কম মুসলিম ছিলেন নুনাভূত অঙ্গরাজ্যে। গড় বয়স পর্যালোচনা করে দেখা গেছে, কানাডার অন্যান্য অধিবাসীর তুলনায় মুসলিম জনগোষ্ঠীতে তরুণের সংখ্যা বেশি। কানাডীয়দের গড় বয়স যেখানে ৪১ দশমিক ২ বছর সেখানে মুসলিমদের গড় বয়স ৩০ এর নিচে। ২০২১ সালে কানাডার মোট জনসংখ্যার মধ্যে শূন্য থেকে ১৪ বছর বয়সী ছিল ২৬ দশমিক ৩ শতাংশ আর মোট জনসংখ্যার মধ্যে একই বয়সসীমায় ছিল ১৬ দশমিক ৫ শতাংশ মানুষ। এছাড়া বয়স্কদের মধ্যেও সংখ্যায় কম মুসলিমরা। দেশটিতে ৬৫ বছরের উর্ধে আছেন মোট জনগোষ্ঠীর প্রায় ১৮ দশমিক ১ শতাংশ যেখানে মুসলিম আছেন ৬ দশমিক ৪ শতাংশ।


এই বিভাগের আরো খবর