সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কঙ্গনার ‘ইমার্জেন্সি’ বাংলাদেশের ইতিহাস বিকৃতি করলো

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

নানা বিতর্কের পর ‘ইমার্জেন্সি’ সিনেমা গেল ১৭ জানুয়ারি ভারতে মুক্তি পর বঙ্ অফিসে চরম ব্যর্থ হলেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। কঙ্গনা রনৌত প্রযোজিত, পরিচালিত ও অভিনীত এই সিনেমায় বাংলাদেশ ও শেখ মুজিবুর রহমানকে যেভাবে বিকৃতির করা হয়েছে, তা নিয়ে অন্তর্জালে চলছে আলোচনা-সমালোচনা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকালে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতে জরুরি অবস্থা জারি ছিল, সেই প্রেক্ষাপটে ‘ইমার্জেন্সি’ সিনেমা নির্মাণ করা হয়েছে। এতে ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। সিনেমার একটি অংশে আছে বাংলাদেশের স্বাধীনতা ও শেখ মুজিবুর রহমান প্রসঙ্গ। সিনেমায় উল্লেখ করা হয়েছে, পশ্চিম পাকিস্তানের সেনারা যখন পূর্ব পাকিস্তানের মানুষের ওপর হামলা চালাচ্ছিল, তখন ভারতে প্রবেশ করেছিল প্রায় এক কোটি শরণার্থী। আশঙ্কা করা হয়েছিল ধর্মীয় দাঙ্গা সৃষ্টির। সেটা ঠেকাতেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ উপহার দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। আর শেখ মুজিবুর রহমান কাজ করেছেন ইন্দিরার এজেন্ট হয়ে। সিনেমায় শেখ মুজিবুরের চরিত্রে অভিনয় করেছেন ঋষি কৌশিক। যিনি বাংলাদেশের একাধিক নাটকেও কাজ করেছেন। ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখানো হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবের মুখে ইন্দিরা গান্ধী ও ভারতের প্রতি আনুগত্যমাখা সংলাপ। সংলাপটি ছিল এ রকম, ‘ভারতমাতা আমাদের জন্মভূমি বাংলার জন্ম দিয়েছে। আমি শপথ নিচ্ছি, যত দিন এ দেশে ব্রহ্মপুত্রে পানি বয়ে যাবে, যত দিন আমরা বাংলা বলব, তত দিন ভারতের আনুগত্য স্বীকার করব। তোমরা ইন্দিরা গান্ধীর এমন জয়ধ্বনি করো, যেন দিল্লি পর্যন্ত শোনা যায়।’ ঋষির মুখের এই সংলাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয়েছে তীব্র প্রতীবাদ ও সমালোচনা পাশাপাশি ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও তাঁকে হত্যার যে দৃশ্য দেখানো হয়েছে, তার সঙ্গেও প্রকৃত ঘটনার কোনো মিল নেই।


এই বিভাগের আরো খবর