Dhaka ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৩০৭ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম চরমোনাই পীরের সঙ্গে। সোমবার পুরানা পল্টনে নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ১৭ মিনিটে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে নিয়ে ইসলামী আন্দোলনের কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। বৈঠকে নেওয়া যৌথ সিদ্ধান্তগুলো হলো-
১. আধিপত্যবাদ, সমপ্রসারণবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা।
২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকাপাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
৩. ভোটাধিকারসহ সব মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা।
৪. নূন্যতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।
৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সব অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা।
৬. আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
৭. ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা।
৮. আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনও ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা।
৯. ইসলামী শরিয়াহবিরোধী কোনও সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলামবিরোধী কোনও কথা না বলা।
১০. প্রশাসনে এখনও বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

Update Time : ১২:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫