সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

প্রতিনিধি: / ২৮৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বিদেশ : কয়েক বছর ধরেই থাইল্যান্ডে আশঙ্কাজনক হারে বাড়ছে বায়ুদূষণ। এ বছর দেশটিতে দূষণের মাত্রা এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে দেশটির রাজধানীর ব্যাংককের প্রায় সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ২০২০ সালের পর এবারই সবচেয়ে বেশি বিপর্যয়কর পরিস্থিতি পার করছে ব্যাংকক। গত শুক্রবার ব্যাংকক নগর কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, বায়ুদূষণের কারণে ৩৫০টি স্কুল বন্ধ থাকবে। এর আগে ২০২২ সালেও বায়ুদূষণের কারণে ব্যাংককে সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। খবর এএফপির। বাসিন্দাদের জন্য দেওয়া এক বার্তায় ব্যাংকক নগর কর্তৃপক্ষ বলেছে, ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন বায়ুদূষণের কারণে ৩১টি জেলার ৩৫২টি স্কুল বন্ধ করে দিয়েছে। এছাড়া ব্যাংককবাসীকে দাপ্তরিক সব কাজ বাড়িতে বসে করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি রাজধানীতে ভারী যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে। বায়ুদূষণে ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশের রাজধানী ঢাকাও। গত দুদিন ধরে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। প্রতি বর্গমিটারে এর পরিমাণ ১২২ মাইক্রোগ্রাম। এই ক্ষুদ্র কণা ফুসফুসের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যানসার হতে পারে।


এই বিভাগের আরো খবর