সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শক্তিশালী মালয়েশিয়ার অর্থনীতি, বেড়েছে রিংগিতের মূল্য

প্রতিনিধি: / ২১৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বিদেশ : শক্তিশালী অর্থনৈতিক অবস্থার কারণে মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ার মুদ্রা রিংগিতের মূল্য বেড়েছে। গত এক মাসের মধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছে স্থানীয় মুদ্রাটি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হারও ধরে রেখেছে। গত বুধবার মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ার মুদ্রার মান বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৪৩ রিংগিতে দাঁড়ায়। এই স্তরের বৃদ্ধি দেখা গিয়েছিল ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। বৃহস্পতিবারও স্থানীয় মুদ্রাটিকে শক্তিশালী অবস্থানে দেখা গেছে। মালয়েশিয়ার কেন্দ্রীয় (বিএনএম) ব্যাংক সুদের হার তিন শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালের মে মাস থেকেই এই হার অপরিবর্ততি রয়েছে। বিএনএম জানায়, যেহেতু অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই সুদের হার কমানো অপ্রয়োজনীয়। কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে আরও জানিয়েছে, শক্তিশালী অর্থনীতিতে অবদান রাখছে অভ্যন্তরীণ ব্যয়। এই প্রবণতা ২০২৫ সালেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়ার মুদ্রার শক্তিশালী থাকার অন্য একটি কারণ হলো ক্ষমতাগ্রহণের প্রথম দিনেই ট্রাম্পের শুল্ক আরোপ না করা। বলা হচ্ছে, ট্রাম্প যদি চীনের ওপর শুল্ক আরোপ করেন তাহলে মালয়েশিয়ার মুদ্রার মান কমে যাবে। কারণ চীনের সঙ্গে মালয়েশিয়ার শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।


এই বিভাগের আরো খবর