Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ২০২৬ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়বে

  • Reporter Name
  • Update Time : ০১:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ২৯০ Time View

বিদেশ : যুক্তরাষ্ট্র ২০২৬ সালের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহার করবে। জাতিসংঘের পক্ষ থেকে গত বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ডবিøউএইচও থেকে বেরিয়ে আসার জন্য সংস্থার নিয়ম অনুসারে এক বছরের নোটিশ দেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের ২২ জানুয়ারি জাতিসংঘকে চিঠি পাঠায়, যা ২০২৬ সালের ২২ জানুয়ারি কার্যকর হবে। ক্ষমতায় আসার পরই ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে অন্যতম ছিল ডবিøউএইচও থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা। তার যুক্তি, সংস্থাটি করোনা মহামারি ও অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীন থাকতে পারেনি। ডবিøউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ফলে সংস্থাটি তাদের অন্যতম প্রধান আর্থিক সহায়তাকারীকে হারাবে। বর্তমানে ডবিøউএইচওর মোট বাজেটের প্রায় ১৮ শতাংশ অর্থায়ন করে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত য²া, এইচআইভি/এইডসসহ বৈশ্বিক মহামারির মতো সংকট মোকাবিলায় সংস্থার সক্ষমতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহার সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি আমরা পেয়েছি। নিয়ম অনুযায়ী, এটি আগামী বছরের জানুয়ারিতে কার্যকর হবে।” উল্লেখ্য, করোনা মহামারি চলাকালীন ২০২০ সালের জুলাই মাসে ট্রাম্প প্রথমবার ডবিøউএইচও থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের উদ্যোগ নেন। তবে ২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সেই সিদ্ধান্ত বাতিল করেন। কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই ট্রাম্প পুনরায় ডবিøউএইচও ছাড়ার চূড়ান্ত পদক্ষেপ নিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

যুক্তরাষ্ট্র ২০২৬ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়বে

Update Time : ০১:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫