সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ট্রুডোর সাবেক মিত্র ফ্রিল্যান্ড

প্রতিনিধি: / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার সাবেক উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড গত রোববার লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়ার জন্য তার প্রচারণা শুরু করেছেন। তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করার জন্য নিজেকে সেরা বিকল্প হিসেবে তুলে ধরেছেন। মন্ট্রিল থেকে এএফপি এ খবর জানায়। ২০১৫ সালে লিবারেলরা ক্ষমতায় আসার পর থেকে ফ্রিল্যান্ড ট্রুডোর সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ছিলেন। গত মাসে নাটকীয়ভাবে ট্রুডো পদত্যাগ করার আগ পর্যন্ত তিনি চার বছর অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এক পদত্যাগপত্রে, তিনি ট্রুডোর বিরুদ্ধে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধসহ আসন্ন ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য হুমকি মোকাবিলা করায় কানাডাকে প্রস্তুত করার জরুরি প্রয়োজনের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ করেন। ফ্রিল্যান্ডের বিদায়কে একটি বড় ধরনের আঘাত হিসেবে দেখা হয়, যা ট্রুডোকে তার পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করতে বাধ্য করে। লিবারেলরা নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার ঘোষণা দিয়েছেন ট্রুডো।


এই বিভাগের আরো খবর