সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মহাকাশে প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো পাকিস্তান

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বিদেশ : নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। গত শুক্রবার উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে এটি যাত্রা শুরু করে। পাকিস্তানের মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে। মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো) এক বিবৃতিতে জানিয়েছে, পিআরএসসি-ইও১ স্যাটেলাইটি প্রাকৃতিক সম্পদের ওপর নজরদারি-ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায়, নগর পরিকল্পনা এবং কৃষি উন্নয়নে পাকিস্তানের সক্ষমতা বাড়াবে। এই ধরনের স্যাটেলাইট ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে প্রতিফলিত সূর্যালোক বা নির্গত বিকিরণ শনাক্ত ও পরিমাপ করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য ও ছবি সংগ্রহ করে। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, চীনের লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেট শুক্রবার পিআরএসসি ইও১ এর সঙ্গে কক্ষপথে তিয়ানলু-১ এবং ব্লু কার্বন ১ নামে আরও দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, এই সফলতা মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশের ক্রমবর্ধমান সক্ষমতা প্রদর্শন করে। বাণিজ্যিক মহাকাশ শিল্পে এই পর্যবেক্ষণ স্যাটেলাইটের বাজার মূল্য ৫ বিলিয়ন ডলার। ২০৩৩ সালে এর বাজার মূল্য ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর