সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলি,ইরানে দুই বিচারক নিহত

প্রতিনিধি: / ২৬২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বিদেশ : ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের সদর দপ্তরের কাছে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুই বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বিচারক আহত হয়েছেন। সূত্রের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, শনিবার সকালে তেহরানের ব্যস্ত স্কয়ারে এমন গোলাগুলির ঘটনা ঘটে। ইরানের বিচার বিভাগের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সুপ্রিম কোর্টের ৩৯ নম্বর শাখার প্রধান হোজ্জাতুলইসলাম আলী রাজিনি এবং ৫৩ নম্বর শাখার প্রধান হোজ্জাতোলেসলাম মোহাম্মদ মোকিসেহ রয়েছেন। পরে আততায়ী আত্মহত্যা করেন। বিবৃতিতে আরও বলা হয়, গতকাল শনিবার সকালে সুপ্রিম কোর্টে একজন সশস্ত্র অনুপ্রবেশকারী জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস থাকা দুই সাহসী বিচারককে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে।


এই বিভাগের আরো খবর