সর্বশেষ :
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জামাল ভূঁইয়া কোচিং ক্যারিয়ার শুরু করছেন !

প্রতিনিধি: / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস: দেশের ফুটবলের এক সময়ের সবচেয়ে বড় তারকা জামাল ভূঁইয়া এখন জাতীয় দলে ব্রাত্য। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শেষ দুটি ম্যাচে তাকে দেখা যায়নি হাভিয়ের কাবরেরার দলে। রাজনৈতিক পট পরিবর্তনের পর চুক্তির বিষয়ে এগোয়নি ঢাকা আবাহনীও। সবমিলিয়ে মাঠের ফুটবলে নেই বাংলাদেশ দলের অধিনায়ক। খেলার বাইরে থাকার সময়টা ডেনমার্কে কাটিয়েছেন জামাল। যেখান থেকে তার শুরু, সেই ডেনমার্ক থেকে ঢাকায় ফিরেছেন তিন মাস পর। গতকাল শনিবার অংশ নিয়েছেন বাফুফে ভবনে শুরু হওয়া বাফুফে-এএফসি এ ডিপ্লোমা কোর্সের প্রথম পর্বে। মূলত, কোচিং ক্যারিয়ার শুরু করার ইচ্ছা থেকেই জামালের এই কোর্সে যুক্ত হওয়া। খেলোয়াড়ি জীবন প্রায় শেষের দিকে। ফুটবলের মানুষ তিনি, থাকতে চান খেলাটির সঙ্গেই। বাফুফে ভবনে শুরু হওয়া কোর্সে জামালের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচসহ ২৪ জন। এদের মধ্যে বিদেশিও আছেন। জাতীয় দলের সাবেক-বর্তমান খেলোয়াড়েরা এই কোর্স করলে সরাসরি প্রো লাইসেন্স করতে পারবেন। ফলে ফুটবলারদের কাছে এ কোর্সের গুরুত্ব অনেক। ১২ দিনের কোর্সটি পরিচালনা করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ও বাফুফের ইন্সট্রাক্টর জুলফিকার মাহমুদ মিন্টু। কোচিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাফুফে ফুটবল একাডেমির খুদে ফুটবলারদের হাতে নতুন জার্সি তুলে দেন বাফুফের গ্রাসরুট অ্যাম্বাসেডরের দায়িত্বে থাকা জামাল ভূঁইয়া।


এই বিভাগের আরো খবর