সর্বশেষ :
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হফেনহেইমের জালে বায়ার্নের গোল উৎসব

প্রতিনিধি: / ২৬৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

জার্মান বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে লড়াইটা বায়ার্ন মিউনিখ আর বায়ার লেভারকুসেনের মধ্যে বেশ ভালোই জমে উঠেছে। যদিও দুই দলের মধ্যে এখন পয়েন্টের ব্যবধান চার। গত বুধবার রাতে ঘরের মাঠে হফেনহেইমকে পেয়ে ব্যবধানটা বাড়িয়ে নিতে পেরেছে বায়ার্নের ফুটবলাররা। হফেনহেইমের জালে রীতিমত গোল উৎসব করে ৫-০ গোলে জয়লাভ করেছে বায়ার্ন। ১৭ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে এখন বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার লেভারকুসেন। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ফ্রাঙ্কফুর্ট রয়েছে তৃতীয় স্থানে। ম্যাচের শুরুতে ১৯ মিনিটের ব্যবধানে তিন গোল করে বায়ার্ন। ম্যাচের বয়স যখন ৬ মিনিট, তখন গোল করেন লেরয় সান। থমাস মুলারের অ্যাসিস্ট থেকে বল পেয়ে হফেনহেইমের জালে বল জড়ান সান। ম্যাচের ১২তম মিনিটে হ্যারি কেইনের সঙ্গে ওয়ান-টু পাস করে করে নিয়ে গিয়ে দ্বিতীয় গোল করেন রাফায়েল গুয়েরেইরো। ৫ মিনিট পর আবারও গোল। এবারের গোলদাতা হ্যারি কেইন নিজে। কেইন পেনাল্টি থেকে গোলটি করেন। এ নিয়ে হ্যারি কেইন জার্মান বুন্দেসলিগায় ১৬তম গোল করলেন। এখনও পর্যন্ত যা এবারের মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ। আরও একটি রেকর্ড গড়লেন। বুন্দেসলিগায় এখনও পর্যন্ত ১২টি পেনাল্টি শ্যুট নিয়ে কোনোটি মিস করেননি কেইন। দ্বিতীয়ার্ধে গিয়ে আরও দুটি গোল করে বায়ার্ন মিউনিখ। ৪৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেরয় সান। ৬৬ মিনিটে শেষে গোলটি করেন সার্জ জিনাব্রি।


এই বিভাগের আরো খবর