সর্বশেষ :
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন নর্কিয়া

প্রতিনিধি: / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

আনরিখ নর্কিয়ার মত দুর্ভাগ্য হয়তো খুব কম ক্রিকেটারেরই আছে। ইনজুরির কারণে ২০১৯ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ^কাপে খেলা হয়নি এই পেসারের। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখেও আবারো চোট হানা দিয়েছে। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গেছেন আনরিখ নর্কিয়া। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে, গত সোমবার নর্কিয়ার স্ক্যান করানো হয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫০ ওভার খেলার জন্য সময়মতো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার। আনরিখ নর্কিয়া সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত জুনে টি-টোয়েন্টি বিশ^কাপে, এরপরে আর খেলেননি। পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে ফেরার কথা ছিল তার। তবে নেটে অনুশীলনের সময় তার পায়ে আঘাত লেগে আঙুল ভেঙে যায়। এরপর থেকে তিনি আর কোনো ম্যাচ খেলেননি। একারণে ছিটকে গেছেন এসএ টি-টোয়েন্টি থেকেও। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আনরিখ নর্কিয়ার পরিবর্তে কাকে নেয়া হবে তা দ্রæতই ঘোষণা করবে দলটি। নর্কিয়ার জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেন আরেক পেসার জেরাল্ড কোয়েটজি। যদিও কোয়েটজিও চোটের কারণে বাইরে ছিলেন। তবে এসএটি-টোয়েন্টি দিয়ে তিনি আবারো খেলায় ফিরেছেন।


এই বিভাগের আরো খবর