সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মির্জাগঞ্জে  জমি নিয়ে বিরোধের জেরে  কুপিয়ে জখম

প্রতিনিধি: / ২১৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ:মির্জাগঞ্জে জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে উপজেলার কাঁঠালতলি গ্রামের হাতেম আলী খানের দুই ছেলে মঞ্জু খান ও হারুন খান কে কুপিয়ে জখম করে একই বাড়ির বাসিন্দা  রশিদ খান (৬৬) পিতা: মৃত্যু,গোলাপ খান,  মো: শহীদ খান(৩৮) পিতা: মো: রশিদ খান,মো: রফিক খান(৩৬)পিতা: মো: রশিদ খান।
উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে (শুক্রবার) দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,মো: মঞ্জু খান, মো:  হারুন খান, মো:  রুবেল খান, পিতা: মো: মঞ্জু খান।
ভুক্তভোগী মঞ্জু খান বলেন, দীর্ঘদিন যাবত আমার চাচা রশিদ খান আমাদের জমি  বুঝিয়ে  না দিয়ে  জবরদখল করে  ভোগ করে আসছে। বিভিন্ন সময় জমি বুঝিয়ে দেয়ার কথা  বললে তারা আমাদেরকে গালমন্দ সহ প্রাণনাশের হুমকি দেয়।  স্থানীয় পর্যায়ে একাধিক বার গণ্যমান্য ব্যক্তিদের কাছে শালীস বিচার দিলে তাও তারা মানে না। ঘটনার দিন (১০/১/২০২৫/শুক্রবার) বেলা সাড়ে ১১টার দিকে আমরা আমাদের  বাড়ির উঠানে বসে জমি নিয়ে কথা বলছিলাম।তারা  পূর্ব পরিকল্পিতভাবে  রশিদ খান রশিদ খানের ছেলে শহীদ খান, রফিক খান ,তার ছেলের স্ত্রী   মীম, জান্নাতি , ও আরো অজ্ঞাত লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে।এ সময়  দেশীয় অস্ত্র  দিয়ে আমাকে ও আমার ভাই হারুন খান ও আমার ছেলে রুবেল খান কে কুপিয়ে জখম করে।
আমাদের ডাক চিৎকার শুনে  স্থানীয় লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।আমাদের উদ্বার করে  উপজেলা হাস্পাতালে নিয়ে আসেন। আমাদের প্রানের ঝুঁকি থাকায় আমার মা নারগিস বেগম মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জরুরি বিভাগের চিকিৎসক জাবের  বলেন, দুজনার মাথায় কোপ ও বিভিন্ন স্থানে যখম রয়েছে ও এক জনের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তবে, তারা এখন আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে৷ অভিযুক্ত  মো: রশিদ খানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
 মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন,ওই ঘটনায় নার্গিস আক্তার নামে একজন বাদী হয়ে  আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে    আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর