Dhaka ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়ের ধারা অব্যাহত

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ২৫৬ Time View

কুতুবদিয়া প্রতিনিধিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক-বালিকা) কুতুবদিয়া উপজেলার স্কুলগুলো তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে জয়ের ধারা অব্যাহত রেখেছে।

বালক বিভাগে, কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চকরিয়া উপজেলার হাল কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

বালিকা বিভাগে, কুতুবদিয়া উপজেলার পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলের ব্যবধানে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

দলগুলোর এই সাফল্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তাদের আশা, টুর্নামেন্টে এই সাফল্য ভবিষ্যতে আরও বড় পরিসরে ফুটবলে অংশগ্রহণের সুযোগ এনে দেবে।

উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন বলেন, “কুতুবদিয়া উপজেলার শিক্ষার্থীরা খুবই প্রতিভাবান, ফুটবলপ্রেমী এবং সুবিধাবঞ্চিত। সুযোগ পেলে তারা প্রতিভার স্বাক্ষর রাখে। বরাবরের মতোই জেলার ফুটবলে কুতুবদিয়ার সাফল্য আমাদের গৌরবের। ক্ষুদে শিক্ষার্থীদের জন্য শিক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা রইল।”

ফাইনাল ম্যাচে সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য দুটি দলই প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, ফাইনালে কুতুবদিয়ার টিমগুলো তাদের প্রতিভার সেরা প্রদর্শন করবে এবং গৌরব উজ্জ্বল করবে।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

কুতুবদিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়ের ধারা অব্যাহত

Update Time : ১০:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫