সর্বশেষ :
নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলো কোস্টগার্ড সদস্য বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওয়াশিংটনজুড়ে কড়া নিরাপত্তা ট্রাম্পের শপথ ঘিরে

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বিদেশ : ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শপথ অনুষ্ঠান উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামি সোমবার দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। জানা গেছে, তার শপথ অনুষ্ঠান উপলক্ষে ওয়াশিংটনে ৩০ মাইল দৈর্ঘ্যের ৭ ফুট উঁচু কালো বেড়া স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে ২৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ও শত শত দর্শনার্থীর জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপয়েন্ট স্থাপন করে পুরো শহরটি নজরদারিতে রাখা হয়েছে। এমনকি ওয়াশিংটনের বড় একটি অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সোমবার ইউএস ক্যাপিটল ভবনের সিঁড়িতে অনুষ্ঠিত হবে। এটি সেই স্থান যেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিলেন। জানা গেছে, শপথ অনুষ্ঠানের আগে ট্রাম্পের সমর্থকদের সমাবেশ ও বিরোধীদের একাধিক প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে একক হামলার শঙ্কা। এসব কারণেই মূলত এত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে মার্কিন নিরাপত্তা কর্তৃপক্ষ। তাছাড়া এবারের নির্বাচনের আগে দুবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন ট্রাম্প। এমনকি নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রে দুটি ভয়াবহ হামলা হয়েছে। নিউ অরলিন্সে এক সেনা সদস্যের ট্রাক হামলায় ১৪ জন নিহত হন ও একই দিনে লাস ভেগাসে ট্রাম্প-ব্র্যান্ডেড হোটেলের সামনে এক সেনাসদস্য আত্মঘাতী হামলা চালান। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের জন্য কোনো নির্দিষ্ট সমন্বিত হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে একক হামলার আশঙ্কা রয়েছে। গত সপ্তাহেও এক ব্যক্তিকে চাপাতি নিয়ে ক্যাপিটলে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর