Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় চেয়ারম্যান হালিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • Reporter Name
  • Update Time : ১০:১৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ২৪৭ Time View

কুতুবদিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়ার বিতর্কিত চেয়ারম্যান আবদুল হালিমসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

মামলার বাদী ছৈয়দ নুর জানান, গত ২৩ সালের ২০ জুন ধুরুং গরুর বাজার থেকে তাকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মারধর করে তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় চেয়ারম্যান আবদুল হালিম, তার ছেলে ইশরাক হোসাইন নাঈম, মাস্টার মামুর উদ্দিন ও মোহাম্মদ শামিমকে আসামি করে সিআর ২০৫/২৩ নম্বর মামলা দায়ের করা হয়।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আইয়ুব হোছাইন জানান, আদালত অভিযুক্তদের বিরুদ্ধে নয়বার সমন জারি করেন। তবে অভিযুক্তরা আদালতে হাজির না হওয়ায় মামলাটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান হালিম দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাল দখল, জমি দখল এবং নানাবিধ অনিয়মে জড়িত। উত্তর ধুরুং ইউনিয়নের একটি প্রকল্পের সড়ক নির্মাণে জমির মূল্য পরিশোধে গড়িমসি এবং পাশের জমি ক্ষতিগ্রস্ত করার ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেন ছৈয়দ নুর।

সরকারি খাল ভরাট করে দখল, সাধারণ মানুষকে হয়রানি করা এবং স্থানীয় জনগণের সাথে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারি পরোয়ানা জারির খবর স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চেয়ারম্যান হালিমের বিরুদ্ধে স্থানীয় জনগণের অভিযোগ এবং আদালতের আদেশ একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

কুতুবদিয়ায় চেয়ারম্যান হালিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Update Time : ১০:১৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫