সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুদ্ধের প্রস্তুতি চীনের, রেড অ্যালার্ট মোডে ভারতীয় সেনারা

প্রতিনিধি: / ২৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব লাদাখের হাড় কাঁপানো শীত ও চরম আবহাওয়ার মধ্যে চীনের ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়া শুরু হয়েছে।যেটিকে ভারত বলছে চীনের যুদ্ধের উস্কানি।ভারতের গণমাধ্যম গুলোর দাবি,লাদাখ সীমান্তে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চীনের! ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন সূত্রের খবর দাবি করছে, বরফে ঢাকা এলএসিতে অত্যধিক উচ্চতায় পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে। লাদাখের মতো চরম আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন। ভারতীয় এই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক অবস্থানে চলে গেছে ভারতীয় সেনাবাহিনী। ২০২০ সালের গালোয়ান ঘাঁটিতে ভারত ও চীনের সেনার সংঘাতের জেরে প্রাণ হারান দুই দেশের বহু সেনা জওয়ান। এর পর সীমান্তের পরিস্থিতি সামাল দিতে চার বছর ধরে ধফায় দফায় বৈঠক করেন দুই দেশের সেনা কমান্ডাররা। ২০২৪ সালের অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে এলএসি থেকে সেনা পিছিয়ে নেয় দুই দেশ। তবে আপাতভাবে সেনা পিছিয়ে নিলেও চীন বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে দেশটির সামরিক বিশেষজ্ঞরা। সংবাদমাধ্যম সূত্রের খবর আরো দাবি করছে, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে চরম আবহাওয়ায় সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতে এই মহড়া চালায় পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট। যেখানে অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি ব্যবহৃত হয়েছে সেনাবাহিনীর গাড়ি, ড্রোন-সহ আরও নানা অস্ত্রশস্ত্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই সতর্ক হয়ে উঠেছে ভারত। সুত্র: ইন্ডিয়া টুডে


এই বিভাগের আরো খবর