Dhaka ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতুড়ি নিয়ে হামলা,জাপানে আহত কমপক্ষে ৮

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ২৮০ Time View

বিদেশ : জাপানের টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি নিয়ে এক ব্যক্তি হামলা চালিয়েছে। শুক্রবার এ ঘটনায় কমপক্ষে আটজন আহত হয়েছেন। জাপানি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে হোসেই বিশ্ববিদ্যালয়ের তামা ক্যাম্পাসে এই হামলা চালানো হয়েছে। জিজি প্রেস জানিয়েছে, এ ঘটনায় ২০ বছরের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। স¤প্রচারক এফএনএন জানিয়েছে, আক্রমণকারী ২০ বছরের এক ছাত্রী বলে মনে হচ্ছে, যাকে বিশ্ববিদ্যালয় কর্মীরা প্রথমে থামানোর চেষ্টা করছিলেন। বিরল এ ঘটনা সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে এএফপিকে বিস্তারিত কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। সরকারি স¤প্রচারক এনএইচকে জানিয়েছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জাপানে কঠোর বন্দুক আইন রয়েছে। জাপানে মাঝে মাঝে ছুরিকাঘাত এবং কখনও কখনও গুলি চালানোর ঘটনাও ঘটেছে, যার মধ্যে ২০২২ সালের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাও রয়েছে। এ ছাড়া গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিম জাপানের এক রেস্তোরাঁয় এক হাই স্কুলের ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং অন্য একজন আহত হয়। পরে এই হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়। ২০১৯ সালে জাপানের কাওয়াসাকি শহরে বাসের জন্য অপেক্ষারত শিশুদের লক্ষ্য করে এক হামলাকারীর তাÐবে এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। ৫১ বছর বয়সী ওই হামলাকারী একদল শিশুদের ওপর গুলি চালিয়ে নিজের ঘাড়ে ছুরিকাঘাত করেছিল।

Tag :
About Author Information

জনপ্রিয়

হাতুড়ি নিয়ে হামলা,জাপানে আহত কমপক্ষে ৮

Update Time : ১২:৫৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫