সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এসআই হত্যায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা

প্রতিনিধি: / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসআই শফিকুল ইসলামকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানায় অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর থানার চন্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামে। তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মকর্তা ছিলেন। ছুটিতে তিনি গ্রামের বাড়ি দুর্গাপুরে যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে তার ওপর হামলা হতে পারে। তবে একজন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ বাহিনীর সব সদস্য গভীরভাবে মর্মাহত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।


এই বিভাগের আরো খবর