সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাভারে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, একই পরিবারের নিহত ৪

প্রতিনিধি: / ১৭২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে দুর্ঘটনাটি ঘটে, একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু । তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ও দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। রাতেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে আগুনে পুড়ে যানবাহন তিনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায় এবং চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত হয়েছেন আরও সাতজন, যারা বাসের যাত্রী ছিলেন, তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সে ধাক্কা দেওয়ার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, সড়ক দুর্ঘটনার পর আতঙ্কিত অবস্থায় অনেকেই উদ্ধার কাজ শুরু করেছিলেন, তবে দ্রুত ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরো খবর