Dhaka ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় ৫ শিশুসহ ৪৯ জন নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ২৮৮ Time View

বিদেশ : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভুখন্ডে  ইসরায়েলি বিমান হামলায় আরো ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে ৫টি শিশু রয়েছে। বুধবার আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজাজুড়ে নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত মঙ্গলবার অন্তত ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে আল-মাওয়াসির তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’ পাঁচ শিশু এবং জাবালিয়ায় চালানো হামলায় আটজন লোকও নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজার শাতি শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা সিটির একটি বাড়িতে  ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়েছে। এই হামলায় ১৫ দিন বয়সী এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন অনেক মানুষ। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী আল-মাওয়াসির মানবিক অঞ্চলসহ গাজা উপত্যকাজুড়ে তাদের আক্রমণ আরও জোরদার করছে এবং আবাসিক বাড়িঘর ও বেসামরিক অবকাঠামোর উল্লেখযোগ্যহারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এদিকে সর্বশেষ এই হত্যাকান্ডের ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৮৮৫ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত এক লাখ ৯ হাজার ১৯৬ জন ব্যক্তিও আহত হয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্তে¡ও ইসরায়েল অবরুদ্ধ ভুখন্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ইসরায়েলি হামলায় গাজায় ৫ শিশুসহ ৪৯ জন নিহত

Update Time : ১২:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫