সর্বশেষ :
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আসছে না পরিষদে নাগরিকসেবা ব্যাহত ইসরায়েলের ৫৩তম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সোমালিয়ায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা পাকিস্তানের
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোশাররফ করিম ডার্ক লাভ স্টোরি নিয়ে আসছেন

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

গ্রামে পরিবার রেখে শহরে কাজ করে মুকুল। প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায়। এর মধ্যে হঠাৎ করে টাকা পাঠানো কমে যায়। অন্যদিকে শহরে আবার সে প্রেমে পড়ে। জীবনের নানা টানাপোড়েনে আবার দ্বিতীয় বিয়ে নিয়ে ভ্রান্ত এক ধারণায় আটকে যায়। একটি অপরাধ থেকে মুকুল একসময় নানা অপরাধে জড়াতে থাকে। ডার্ক লাভ স্টোরি নিয়ে নির্মাতা ভিকি জাহেদ আনছেন ওয়েব সিনেমা ‘অন্ধকারের গান’। বরাবরের মতো টিভি এবং ওটিটিতে একের পর এক থ্রিলার কনটেন্টে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। এবার নতুন বছরেও থাকছে চমক। কারণ, ওয়েব ফিল্মটিতে থাকছেন অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী জাকিয়া বারী মম। গতকাল বুধবার মুক্তি পেয়েছে ‘অন্ধকারের গান’। জানা গেছে, দীর্ঘ বিরতির পর ভিকি জাহেদের পরিচালনায় আবার একজোট হচ্ছেন তারা। গত মাসে ট্রেলার দেখেই বোঝা যায়, থ্রিলার, রহস্য গল্প দিয়ে আলোচনায় থাকা ভিকি এবার ফিরছেন ভিন্নভাবে। ‘অন্ধকারের গান’-এ অভিনেতা মোশাররফ করিম, মম ছাড়াও আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি প্রমুখ। জানা গেচে, ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি।


এই বিভাগের আরো খবর