সর্বশেষ :
নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলো কোস্টগার্ড সদস্য বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারী বৃষ্টিতে মক্কা-মদিনায় বন্যা

প্রতিনিধি: / ২৫৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বিদেশ : সৌদি আরবের মক্কা-মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গত সোমবার এ অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়। সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, মক্কার দক্ষিণ-পূর্বে আল-আওয়ালি এলাকায় ভারী বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে ও লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হাঁটছেন। দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) পুরো সপ্তাহে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি, বজ্রপাত ও ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে। সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বদর প্রদেশের আল-শাফিয়াহতে সর্বোচ্চ ৪৯ দশমিক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এরপর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেদ্দার আল-বাসাতিনে। সেখানে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মদিনায় মসজিদে নববীতে ৩৬ দশমিক ১ মিলিমিটার ও কুবা মসজিদে ২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, আকস্মিক বন্যার কারণে জেদ্দা, মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, ধূলিঝড়ের পূর্বাভাসসহ এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল ৮ জানুয়ারি বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে। গালফ নিউজ, আরব নিউজসহ বিভিন্ন সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, মদিনায় তীব্র বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে রাস্তাগুলো ছোট নদীতে পরিণত হয়েছে। মদিনা ছাড়াও, রিয়াদ, মক্কা, আল-বাহা ও তাবুক সহ অন্যান্য অঞ্চলগুলিও তীব্র আবহাওয়ার প্রভাবের জন্য প্রস্তুত রয়েছে। উত্তর সীমান্ত, আল-জউফ, হাইল, কাসিম ও পূর্ব অঞ্চল জুড়ে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে এনএমসি। মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার জনসাধারণকে, বিশেষ করে গাড়িচালক ও সমুদ্র সৈকতগামীদের সতর্কতা অবলম্বন করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলি এড়াতে অনুরোধ করেছে।

 

 

 

 


এই বিভাগের আরো খবর