Dhaka ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়া ব্রিকসের পূর্ণ সদস্য হলো

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৭৫ Time View

বিদেশ : ব্রিকসের মোট সদস্য দেশের সংখ্যা দাঁড়ালো দশ। ভারত, রাশিয়া, চীন এবং ব্রাজিল এই মঞ্চের অন্যতম শক্তিশালী দেশ। উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে নিয়ে তৈরি হয়েছিল ব্রিকস ক‚টনৈতিক মঞ্চ। দশম সদস্য দেশ হিসেবে সেই মঞ্চে এবার জায়গা করে নিল বিশ্বের চতুর্থ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। গত সোমবার আনুষ্ঠানিকভাবে তারা ব্রিকসের মঞ্চে যোগ দিয়েছে। ২০২৫ সালের ব্রিকস প্রেসিডেন্সির দায়িত্ব পেয়েছে ব্রাজিল। গত সোমবার তারাই এই ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রাজিলের সরকার ইন্দোনেশিয়াকে ব্রিকসে অভ্যর্থনা জানাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ এবং সব চেয়ে অর্থনীতিকে স্বাগত জানানো হচ্ছে এই মঞ্চে। ভ‚-রাজনৈতিক পরিস্থিতির উন্নতিতে ইন্দোনেশিয়াও বাকি দেশগুলির সঙ্গে সহযোগিতা করবে।’ ২০২৩ সালের অগাস্টে ব্রিকসের সম্মেলনে ইন্দোনেশিয়াকে সম্পূর্ণভাবে ব্রিকসে শামিল করার প্রস্তাব গৃহীত হয়। কিন্তু ইন্দোনেশিয়া জানায়, স্থায়ী সরকার তৈরি না হওয়া পর্যন্ত তারা এই মঞ্চে যোগ দেবে না। অবশেষে নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার তৈরি হয়েছে সেখানে। তারপরেই ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগ দিল তারা। ২০০৯ সালে ব্রিকস-এর মঞ্চ তৈরি হয়। মঞ্চের প্রধান দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকা। ২০২৪ সালে এই মঞ্চে ঢোকানো হয় ইরান, ইথিওপিয়া, মিসর এবং আরব আমিরাতকে। উন্নত বিশ্বের জি-৭ মঞ্চের আদলেই তৈরি করা হয়েছিল গেøাবাল সাউথের এই মঞ্চ। ইন্দোনেশিয়া ঢোকার আগে পর্যন্ত ব্রিকস মঞ্চ বিশ্বের মোট জনসংখ্যার ৪৬ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করতো। এবার এই সংখ্যা বাড়ল। গোটা বিশ্বের মোট উৎপাদনের ৩৫ শতাংশ আসে ব্রিকস দেশগুলো থেকে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ইন্দোনেশিয়া ব্রিকসের পূর্ণ সদস্য হলো

Update Time : ১২:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫