সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

প্রতিনিধি: / ২০০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

রাজধানীর হাজারীবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত পৌনে ১২টার দিকে হাজারীবাগের সেকশন বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় হাজারীবাগ থানা-পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো– মো. সাগর ওরফে বুলেট (২০), মো. রবিউল সানি (২০), মো. বাপ্পী (২৫), জীবন ওরফে হৃদয় (২১), মো. আকাশ ওরফে রানা (২৮), মো. ইমন হোসেন (২২) ও মো. মারুফ (২৮)। তাদের কাছ থেকে দুটি ধারালো ছুরি, দুটি সুইচ গিয়ার, দুটি দা ও একটি হাতুড়ি জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার রাতে গোপন সংবাদে জানা যায়, হাজারীবাগ থানার সেকশন বেড়িবাঁধ সংলগ্ন শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্কুল অ্যান্ড কলেজের সামনে কিছু দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে থানা-পুলিশ ও সেনাবাহিনী সেখানে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানকালে পালানোর সময় সাত জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাত চার-পাঁচ জন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার সাত জনসহ অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দল ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হাজারীবাগ, মোহাম্মদপুর এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের মধ্যে সাগর, রবিউল, বাপ্পী ও আকাশের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক, হত্যা চেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।


এই বিভাগের আরো খবর