সর্বশেষ :
নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলো কোস্টগার্ড সদস্য বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিসা ও ইকামাসহ সাতটি সেবায় ফি বাড়াল সৌদি আরব

প্রতিনিধি: / ২৫৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

বিদেশ : ভিসা ও ইকামাসহ সাতটি সেবায় ফি বাড়ানোর সিদ্ধান্ধ নিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আবসারের মাধ্যমে এমন তথ্য দেওয়া হয়েছে। রোববার গালফ নিউজের খবরে বলা হয়, সৌদিতে প্রবেশ ও বহির্গমনের ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ রিয়াল। আর বসবাসের অনুমতি ও চূড়ান্ত বহির্গমনের ফি পুনর্বিবেচনা করে যথাক্রমে ৫১ দশমিক ৭৫ রিয়াল ও ৭০ রিয়াল করা হয়েছে। এছাড়া কর্মচারীদের রিপোর্ট ফি ধরা হয়েছে ২৮ দশমিক ৭৫ রিয়াল। আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে প্রবাসীদের দিতে হবে ৬৯ রিয়াল। এক্স পোস্টে আবসার জানিয়েছে, ভ্রমণ ভিসায় প্রবেশ করার পর যদি কেউ হারিয়ে যান, তাহলে তাকে দেশটিতে যিনি আমন্ত্রণ জানিয়েছেন, তিনি এ বিষয়ে রিপোর্ট করতে পারবেন। এ ক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ করতে হবে তাকে। সেটি হচ্ছে, ব্যক্তিগত ও পারিবারিক ভ্রমণ ভিসা হতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা যাবে। কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ১৪ দিন পর আবেদন করা যাবে না। আর আবেদন তখনই করা যাবে, যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। একজনের জন্য কেবল একটি রিপোর্টই করা যাবে। আবার রিপোর্ট দাখিল পর তা প্রত্যাহার করা যাবে না বলে ওই পোস্টে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর