সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সৌদি আরবে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রতিনিধি: / ২৭৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

বিদেশ : গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। গত শনিবার এক প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, পুলিশসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১১ হাজার ৪০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং ৩ হাজার ৩৬৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে ৯৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অপরদিকে, ১২৯ জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাকে ১৫ বছরের কারাদÐ দেওয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। সেই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত হতে পারে।


এই বিভাগের আরো খবর