সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেড়শর কাছাকাছি ভারতের লিড, পেন্ডুলামের মতো দুলছে সিডনি টেস্ট

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস: টেস্টের দ্বিতীয় দিনে দুই দলের উইকেট পড়েছে মোট ১৫টি। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ১৮১ রানে অলআউট হওয়ার পর ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো ১৪৫ রানে এগিয়ে ভারত। প্রথম ইনিংসে হতশ্রী ব্যাটিংয়ের পর বোলারদের দাপটে অজি ব্যাটারদের অলআউট করে ম্যাচে কামব্যাক করেছে ভারত। তবে দলটির জন্য দুশ্চিন্তার কারণ জাসপ্রীত বুমরাহ ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন। লাঞ্চের পর মাত্র বোলিং করেছেন মাত্র এক ওভার। তারপর মাঠ ছেড়ে সরাসরি স্ক্যান করাতে গেছেন হাসপাতালে। ১ উইকেটে ৯ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করে অস্ট্রেলিয়া। তারপর দ্রæতই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অভিষিক্ত বাউ ওয়েবস্টার। স্টিভ স্মিথ করেন ৩৩, স্যাম কনস্টাস ২৩, অ্যালেক্স ক্যারি ২১ এবং প্যাট কামিন্স করেন ১০ রান। আর সবাই আউট হয়েছে সিঙ্গেল ডিজিটে। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায় অজিরা। ভারতের হয়ে ৩ টি করে উইকেট পান মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। ২ টি করে পান নিতিশ কুমার রেড্ডি ও জাসপ্রীত বুমরাহ। ৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে ভারত। স্কট বোল্যান্ডের বোলিং তোপে ৭৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ভিরাট কোহলি আউট হন ৬ রানে। শুভমান গিল ও কেএল রাহুল দুজনেই করেন ১৩ রান করে। তারপর অজিদের পাল্টা আক্রমণ করেন রিশাব পান্ট। টেস্ট খেলেন টি-টোয়েন্টি স্টাইলে। মাত্র ৩৩ বলে ৬১ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিলো ৬ টি চার ও ৪ টি ছয়ের মার। রবীন্দ্র জাদেজা ৮ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪ টি উইকেট শিকার করেন স্কট বোল্যান্ড। ১ টি করে পান প্যাট কামিন্স ও বাউ ওয়েবস্টার।


এই বিভাগের আরো খবর