সর্বশেষ :
সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এদেশে আওয়ামী ফ্যাসিষ্টদের আর ঠাই হবেনা: ড. মঈন খান

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ: জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পতিত হাসিনা সরকারের দোসরেরা এখনো ঘাপটি মেরে রয়েছে। বিভিন্ন সেক্টরে বসে তারা কলকাঠি নাড়ছে। তারা যেন পূর্নবাসিত হতে না পারে সে দিকে সবার নজর রাখতে হবে। এদেশে আওয়ামী ফ্যাসিষ্টদের আর ঠাই হবেনা।

বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার বেলা ১১টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর(ভিসি), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মোরেলগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি ) নিযুক্ত হওয়ায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রাখায় মোরেলগঞ্জবাসীর পক্ষ থেকে এ গণ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধিত অতিথি ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘জুলাই গণ অভ্যুত্থানে দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। দুর্ণীতিবাজ হাসিনা ও তার চ্যালারা লুটপাট, মানুষ হত্যা, গুম, জুলুম ও নির্যাতন করে দেশটাকে খাদের কিনারে রেখে পালিয়ে গেছে। এখন সকলে মিলে বিএনপির নেতৃত্বে দেশের উন্নতি, সমৃদ্ধি, সুনাম, ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান মাশীম, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান ও জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল ও যুবদল নেতা মো. রেজাউল করিম সোহাগ।


এই বিভাগের আরো খবর