সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় ইসরায়েলের অবিরাম হামলা, একদিনে নিহত ৯০

প্রতিনিধি: / ২৬৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মেডিকেল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বলছে, গত বৃহস্পতিবার ভোর থেকে শুরু হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া কার্যালয় থেকে বলা হয়েছে, এর আগে গত ২৪ ঘণ্টায় হামলায় ৭১ জন নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে ৪০ জন এবং গাজার কেন্দ্রে ও দক্ষিণে হামলায় ৫০ জন নিহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার আগেই যেন হামাস জিম্মিদের মুক্তি দেয় সেই হুঙ্কারও দিয়েছিলেন ট্রাম্প। সেইসঙ্গে ধারণা করা হচ্ছিল যে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি হবে। তবে এখন পর্যন্ত সেই লক্ষণ পাওয়া যাচ্ছে না।


এই বিভাগের আরো খবর