সর্বশেষ :
সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শীতে কাঁপছে বাগেরহাট বাসী, ভোগান্তিতে ছিন্নমূল মানুষ

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি: হাড় কাপানো শীতে কাঁপছে বাগেরহাটবাসীর জনজীবন, ভোগান্তিতে
ছিন্নমূল মানুষ। কনকনে শীতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
শীতবস্ত্রের অভাবে নিম্নআয়ের মানুষ দুর্ভোগে পড়েছে। কনকনে শীতে খেটে-
খাওয়া দিনমজুর, গরিব,অসহায় ও ছিন্নমূল মানুষ সময়মত কাজে যেতে পারছেন
না। এদিকে প্রচন্ড শীতে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও
বয়স্করা।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে এরিপোট লেখা পযন্ত সূর্যের দেখা মেলেনি এ
জেলায়। তাপমাত্রার পারদ নেমেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছরের শীত
মৌসুমে সর্বনিম্ন। এ পরিস্থিতি আরও দু-একদিন থাকতে পারে বলে ধারণা
আবহাওয়া অধিদপ্তরের।
তীব্র শীতে সব থেকে বেশি বিপাকে পড়েছেন বোরো ধান চাষি, দিনমজুর ও
খেটে খাওয়া মানুষরা। অতিরিক্ত শীতে ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ধারণা
কৃষকদের। তবে শীতে খেজুরের রসের মান ভালো হচ্ছে।
সদর উপজেলার শহরতলির মাঝিডাঙ্গা গ্রামের রফিক হাওলাদার বলেন, এখনই মূলত
জমিতে ধান লাগানোর সময়। কিন্তু প্রচন্ড শীতে জমিতে নামা যাচ্ছে না। হাত-পা
ঠান্ডা হয়ে আসে। এরিপোর্ট লেখা পর্যন্ত সূর্য ওঠেনি। এভাবে থাকলে ধানের
ক্ষতি হতে পারে।
বাগেরহাট শহরের খুদ্র ব্যবসাইয়ি আনোয়ার খলিফা বলেন, পেটের টানে ঘরথেকে
বের হয়েছি। শীতে লোকজন তেমন বাইরে বের হচ্ছে না। তাই কেনা বেচা খুবই
কম।
পৌর শহরের খারদ্বার এলাকায় খেজুর গাছ কেটে রস বের করার কাজে নিয়োজিত
ফজোর আলী বলেন, শীতে সবকিছুর সমস্যা হলেও খেজুর গাছে রস বেড়েছে। রসের
মানও ভালো।
মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. হারুন অর
রশিদ বলেন, শুক্রবার বাগেরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮
ডিগ্রি সেলসিয়াস। এটি আনুমানিক আরো দুই থেকে তিনদিন থাকবে।


এই বিভাগের আরো খবর