সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আতশবাজি দুর্ঘটনায় জার্মানিতে নিহত ৫, আহত ১৩ পুলিশ সদস্য

প্রতিনিধি: / ২৫২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

বিদেশ : জার্মানিতে নববর্ষ উদযাপনকালে আতশবাজিসংক্রান্ত দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জানিয়েছেন, এ বছর এসব দুর্ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১৩ জন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ছাড়া রাজধানী বার্লিনে রাতভর ৩৩০ জনকে আটক করা হয়েছে। তবে আগের বছরের তুলনায় কোনো বড় সহিংসতা বা গুরুতর ঘটনা ঘটেনি বলেও পুলিশ জানিয়েছে। জার্মানিতে নববর্ষ উদযাপনে আতশবাজির তীব্র ব্যবহারের দীর্ঘদিনের প্রচলন রয়েছে। এতে প্রতিবছর অনেক মানুষ আহত হয়। পাশাপাশি দূষণ ও শব্দদূষণ নিয়ে আতশবাজি নিষিদ্ধের বিষয়ে বারবার বিতর্ক সৃষ্টি হয়। এএফপির তথ্য অনুসারে, নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার পাডারবোর্ন এলাকায় ২৪ বছর বয়সী এক যুবক একটি আতশবাজি বিস্ফোরণের পর মারা যান। স্থানীয় পুলিশের মতে, ভুক্তভোগী নিজেই সেটি তৈরি করেছিলেন। এ ছাড়া স্যাক্সনি অঞ্চলের ওসচাটজে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি ‘পাইরোটেকনিক বোমা’ জ্বালানোর সময় মাথায় গুরুতর আঘাত লেগে মারা যান। পুলিশ জানিয়েছে, এটি একটি শক্তিশালী এফ৪ ক্যাটাগরির আতশবাজি ছিল, যার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন। একই অঞ্চলের হার্থা শহরে, ৫০ বছর বয়সী এক ব্যক্তি পাইরোটেকনিক পাইপ বোমা বিস্ফোরণের সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে উত্তরের হামবুর্গের কাছে ২০ বছর বয়সী এক যুবক আতশবাজি জ্বালানোর সময় প্রাণ হারান। পাশাপাশি বার্লিনের নিকটবর্তী ক্রেমেনে আরেক ব্যক্তি পাইরোটেকনিক্সের ‘অপর্যাপ্ত ব্যবহারের’ ফলে মারা যান। একই এলাকায় অনুরূপ পরিস্থিতিতে আরো তিনজন গুরুতর আহত হয়েছে। এসব দুর্ঘটনার পর এবারও জার্মানিতে আতশবাজি ব্যবহারের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।


এই বিভাগের আরো খবর