Dhaka ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিন ‘ঘনিষ্ঠতম’ বন্ধু, বললেন কিম

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ২৮৮ Time View

বিদেশ : রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সমপ্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। দুই দেশ আরও বেশি কাছাকাছি এসেছে। মঙ্গলবার বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন কিম। চিঠিতে রাশিয়ার সমস্ত মানুষ ও ‘সাহসী সেনাদের’ শুভেচ্ছা জানিয়েছেন কিম। চিঠিতে কিম লেখেন, তিনি আশাবাদী ২০২৫ সালে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে দুই দেশের মধ্যে। চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালে নিও নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে। জয় লাভ করবে। ইউক্রেন স¤প্রতি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা উত্তর কোরিয়ার সেনাকে মোকাবিলা করেছে। অর্থাৎ, উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছে। শুধু তা-ই নয়, উত্তর কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র ও গুলি পাঠাচ্ছে বলেও অভিযোগ আছে। কিম কখনো এর বিরোধিতা করেনি। অভিযোগ, অন্তত এক হাজার উত্তর কোরিয়ার সেনা কুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে। তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। ২০২২ সাল থেকে রাশিয়া ও উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। দুই দেশ একাধিক চুক্তি করেছে, যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি। রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে এসেছেন কিম। পুতিনও উত্তর কোরিয়ায় গেছেন। তখনই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

পুতিন ‘ঘনিষ্ঠতম’ বন্ধু, বললেন কিম

Update Time : ০১:৫৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪