সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণ, নিহত ৪

প্রতিনিধি: / ৩৪১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

মঙ্গলবার সকালে হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার লিমিটেডের কারখানায় ট্রান্সমিশন লাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ২ জন।

নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী ও বাকী তিনজন আকিজের শ্রমিক।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন। এ সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরের চাল উড়ে যায়। বিস্ফোরণে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা গেছেন।

নিহতরা হলেন: মিজান গাজী (৩৬), মাহফুজ মিয়া (৩৫) ও রিয়াজ উদ্দিন (২৮)।

এএসপি আরও জানান, নিহত ডিপ্লোমা প্রকৌশলীর নাম পরিচয় পাওয়া যায়নি। বিস্ফোরণে আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। সিলেটে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর