সর্বশেষ :
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অবশেষে জানা গেলো বিপিএল টিকেটের মূল্য

প্রতিনিধি: / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরের টিকেটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২শ’ টাকা এবং সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। অনলাইনের মাধ্যমেও টিকেট কিনতে পারবে ক্রিকেটপ্রেমিরা। মধুমতি ব্যাংকের সাতটি মনোনিত শাখায় পাওয়া যাবে এবারের ম্যাচ টিকেট। শাখাগুলো হলো- মিরপুর (মিরপুর-১১), মতিঝিল (ঢাকা চেম্বার বিল্ডিং), উত্তরা (জসিমউদ্দিন রোড), গুলশান (গুলশান ১ ও ২ এর মাঝামাঝি), ধানমন্ডি (পুরাতন রোড ২৭), কামরাঙ্গীর চর এবং ভিআইপি রোড (পল্টন স্কাউট বিল্ডিং)। গ্র্যান্ড স্ট্যান্ডের (উপর ও নিচের) টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি উত্তর (মিডিয়া বøক) ১ হাজার টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট বøকব) ৮শ’ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট বøক) ১ হাজার টাকা, ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) ৫শ’ টাকা, সাউদার্ন ও নর্দার্ন গ্যালারি ৩শ’ টাকা, ইস্টার্ন গ্যালারি ২শ’ টাকায় টিকেট পাওয়া যাবে। এছাড়াও ক্লাব হাউস সাউথ-শহীদ মুশতাক স্ট্যান্ডে (জিরো ওয়েস্টজোন) ৩শ’ সিটের প্রতি টিকেট মূল্য ৬শ’ টাকা ধরা হয়েছে।


এই বিভাগের আরো খবর