সর্বশেষ :
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

একাদশ নির্বাচন নিয়ে চিন্তিত নয় তামিম

প্রতিনিধি: / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

তারকায় ঠাসা স্কোয়াড সাজিয়েছে ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে দলটির স্কোয়াড পারফর্মারে ভরপুর। তাতে একাদশে কাকে রেখে কাকে খেলাবে সবার যখন এই ভাবনা, অধিনায়ক তামিম ইকবাল তখন নির্ভাবনায়, স্বস্তিতে। তামিম জানিয়েছেন, একাদশে কারা সুযোগ পাবেন তা ইতোমধ্যে চূড়ান্ত। নাজমুল হোসেন শান্তকে ওপেনিংয়ে তার সাথে দেখা যেতে পারে, দিয়েছেন এমন আভাস। তাই ঘুম হারামের মতো কিছু নেই একাদশ সাজানো নিয়ে। তামিম বলেন, ‘না না। আমি জানি কে খেলছে। ঘুম হারাম হচ্ছে না।’ চ্যাম্পিয়ন হতে ভাগ্যও লাগে, তামিম তা ভালো করেই জানেন। তার ভাষায়, ‘গতবার একটু বেশি চাপে ছিলাম। সবসময় বাদ পড়ার চেয়ে এক ম্যাচ দূরে ছিলাম। আপনি বিশ্বের সেরা দল বানিয়েও চ্যাম্পিয়ন না-ও হতে পারেন। এটা ওপর থেকে আসে, কপালেও থাকতে হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ট্রফি জিততে চাই।’ তামিমও মানছেন, শক্তির দিক দিয়ে বরিশাল এবার শীর্ষ দলের একটি। তবে আসরের মাঝপথে দেখছেন চ্যালেঞ্জও। তিনি বলেন, ‘গতবার আমরা তিন নম্বরে ছিলাম কাগজে-কলমে। কুমিল্লা ও রংপুরের পর, কিন্তু আমরাই চ্যাম্পিয়ন হয়েছি। এবার এক বা দুই নম্বরে হয়ত আমরা থাকব। যেভাবে আমরা দল সাজিয়েছি… যতটুকু পারছি গ্যাপ ফিলআপ করার চেষ্টা করছি। চ্যালেঞ্জ হবে ৭-৮ ম্যাচ পর। খেলোয়াড়রা আসা-যাওয়ার মধ্যে থাকবে। তখন সব দলের জন্যই চ্যালেঞ্জ হবে। যারা ঐ গ্যাপ ভালো করে পূরণ করতে পারবে ওরা এগিয়ে যাবে।’


এই বিভাগের আরো খবর