সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

প্রতিনিধি: / ২৪১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সমপ্রতি বাজে সময় পার করছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। তাই বিশ্বকাপের টিকিট পেতে আগামী বছরের প্রতিটি ম্যাচই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে প্রতিটি দেশ। ব্রাজিল এই পর্যন্ত ৫টি জয়, ৪টি হার এবং ৩টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে আগামী বছর ৬টি ম্যাচ খেলবে ব্রাজিল। মার্চ উইন্ডোতে ২১ তারিখ কলম্বিইয়ার বিপক্ষে ও ২৬ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৫ জুন ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। একই মাসের ১০ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। ১০ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। তাই এখনও সুযোগ থাকলেও, বেশ সতর্ক থাকতে হবে সেলেসাওদের।


এই বিভাগের আরো খবর