ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মোফাজ্জেল হায়দার এর সভাপতিত্বে শিক্ষক মামুন ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়,ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এড.কাজী ইয়াছিন। এসময় আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য সৈয়দ মিজানুর রহমান,শেখ রফিকুল ইসলাম, শেখ নাসির উদ্দিন, আব্দুল ওহাব,শেখ তৈয়বুর রহমান,শেখ মহাসিন সহ
শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ। আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয়টি আরো সুন্দর ভাবে পরিচালনা করার জন্য দিক নির্দেশনামুলক পরামর্শ দেন।