সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছত্রাক বা ফাঙ্গাস ইনফেকশনে আক্রান্ত হলে যা করণীয়

প্রতিনিধি: / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ছত্রাক বা ফাঙ্গাসজাতীয় জীবাণুর সংক্রমণ খুবই পরিচিত একটি সমস্যা। ভেজা, স্যাঁতসেঁতে পরিবেশে কিংবা নোংরা পরিবেশে এ জাতীয় জীবাণুর সংক্রমণ বেড়ে যায়। এই রোগ ছোঁয়াচে। এ রোগ যে কোনো বয়সে হতে পারে। সংক্রমণ শরীরের যে কোনো জায়গায় দেখা দিতে পারে।
▶ কারণ : অ্যাথলেট বা খেলোয়াড়দের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় পায়ের আঙুলের ভাঁজে হতে পারে যা অ্যাথলেটস ফুট বা টিনিয়া পেডিস নামে পরিচিত।
▶ লক্ষণ ও উপসর্গ : চুলকানি, জ্বালাপোড়া, চামড়া ছিলে যাওয়া, ফোসকা পড়া, ফেটে যাওয়া, দুর্গন্ধ হওয়া।
▶ চিকিৎসা : অ্যান্টি ফাঙ্গাল ক্রিম বা স্প্রে বা পাউডার।* গোল চাকা বা দাদ বা দাউদ
▶ কারণ : গোল চাকার মতো, চামড়া অনেক সময় খসখসে হতে পারে, মাঝখানে স্বাভাবিক থাকতে পারে, চারদিকে প্রাচীরের মতো তৈরি করতে পারে।
▶ লক্ষণ ও উপসর্গ : গোল চাকার মতো লালচে চুলকানি।
▶ চিকিৎসা : অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা অয়েন্টমেন্ট, মুখে খাওয়ার ওষুধও লাগতে পারে।* কুঁচকিতে চুলকানি
▶ কারণ : ফাঙ্গাল ইনফেকশন যা কুঁচকি ও এর আশপাশে হয়ে থাকে।
▶ লক্ষণ ও উপসর্গ : লালচে বর্ণের চুলকানি, যা দুই রানের আশপাশে, সামনে-পেছনে ছড়িয়ে যেতে পারে।
▶ চিকিৎসা : অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা স্প্রে।* ঈস্ট জাতীয় জীবাণুর সংক্রমণ
▶ কারণ : ভেজা ও স্যাঁতসেঁতে পরিবেশে অতিরিক্ত পরিমাণে ক্যানডিডা জাতীয় ফাঙ্গাসের সংক্রমণ। যেমন-বগল, কুঁচকি, ভাঁজ যুক্ত জায়গায়।
▶ লক্ষণ ও উপসর্গ : লালচে বর্ণের চুলকানি, অনেক সময় সাদা রঙের মতো নিঃসরণ হতে পারে।
▶ চিকিৎসা : অ্যান্টি ফাঙ্গাল ক্রিম বা মুখে খাবার ওষুধ।* মাথায় জীবাণুর সংক্রমণ
▶ কারণ : মাথার ত্বকে সংক্রমণ যা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়।
▶ লক্ষণ ও উপসর্গ : খসখসে, শক্ত, চুলকানি। সেই সঙ্গে চুল পড়ার প্রবণতা।
▶ চিকিৎসা : মুখে খাবার অ্যান্টি ফাঙ্গাল ওষুধ বা অয়েন্টমেন্ট।* প্রতিরোধ ও প্রতিকার
▶ ফাঙ্গাস জাতীয় যে কোনো সংক্রমণ ভেজা ও স্যাঁতসেঁতে পরিবেশে হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই, গোসলের পরে এবং ঘেমে গেলে ত্বককে পরিষ্কার ও শুষ্ক রাখার চেষ্টা করতে হবে।
▶ একজনের জিনিস অন্যজনের ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে গামছা বা তোয়ালে, চিরুনি, জুতা, কাপড় ইত্যাদি। কারণ, এগুলোর মাধ্যমে খুব সহজেই সংক্রমণ হতে পারে।
▶ সুতি কাপড়, পাতলা নরম কাপড়, লিনেন কাপড় জীবাণুর সংক্রমণ কমাতে সাহায্য করে।
▶ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ ও সঠিক নিয়মানুযায়ী ওষুধ সেবন।


এই বিভাগের আরো খবর