সর্বশেষ :
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও হোঁচট খেলো ম্যানসিটি

প্রতিনিধি: / ২৪৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। ম্যানচেস্টার সিটির যেন হয়েছে সে অবস্থা। একের পর এক হার আর ড্রয়ে পর্যুদস্ত দলটি পেয়েছিল জয়ে ফেরার সুযোগ। কিন্তু আরলিং হালান্ডের মতো বড় তারকাও মিস করে বসলেন পেনাল্টি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ম্যাচ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এভারটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। এ নিয়ে লিগে টানা চার ম্যাচে পয়েন্ট খোয়াল বর্তমান চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটি সর্বশেষ ১৩ ম্যাচের ১২টিতেই মাঠ ছাড়লো জয় ছাড়া। অথচ ইতিহাদে ম্যানসিটি জিততে পারতো ২-১ ব্যবধানে। ম্যাচের ৫১ মিনিটে স্যাভিনিও ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল সিটি। স্পট কিক থেকেও গোল করতে ব্যর্থ হন হালান্ড। তার বাঁ পায়ের দুর্বল শট রুখে দেন এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ড। এর আগে ম্যাচের ১৪তম মিনিটে সিটিকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। ৩৬ মিনিটে এই গোল শোধ করেন ইলিমান এনদিয়ায়ে।শেষ পর্যন্ত সিটি পয়েন্ট মিস করে হালান্ডের মিসে। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ম্যানসিটির অবস্থান ছয়ে। এভারটন ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে।


এই বিভাগের আরো খবর