Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিএল ফাইনালে রংপুরের প্রতিপক্ষ ঢাকা মেট্রো

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৩০৩ Time View

খুলনাকে ৩৮ রানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে পৌছে গেছে ঢাকা মেট্রো। ঢাকা মেট্রোর দেয়া ১১৯ রানের জবাবে মাত্র ৮১ রানেই থেমে যায় খুলনার ইনিংস। শিরোপা জোতার লড়াইয়ে ফাইনালে রংপুরের মুখোমুখি হবে ঢাকা মেট্রো। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। ৪০ রানের ওপেনিং জুটি ভেঙে ব্যক্তিগত ১৪ রানে আউট হন ইমরানুজ্জামান। শেখ পারভেজ জীবনের জোড়া আঘাতে দ্রুতই কয়েকটি উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রেখেছিলেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখ। দলীয় ৬৮ রানে ৬ উইকেট হারায় ঢাকা মেট্রো। তারপর শহিদুল ইসলামকে নিয়ে জুটি গড়ে লড়াইয়ের পুঁজি সংগ্রহ করে নাইম শেখ নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো। নাইম শেখ করেন ৫৩ বলে ৫৭ রান। তার ইনিংসে ছিলো ৬ টি চার ও ১ টি ছয়। খুলনার হয়ে ২ টি করে উইকেট শিকার করেন পারভেজ জীবন, মাসুম খান টুটুল এবং মেহেদী হাসান রানা। ৪ ওভারে ৩৫ রান দিয়ে মাত্র ১ টি উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমান। ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারিয়ে ফেলে খুলনা। ডাক মেরে ফেরেন আজিজুল হাকিম তামিম ও ইমরুল কায়েস। দলীয় ২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। চতুর্থ উইকেটে ২১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন এনামুল হক বিজয় ও কাজী নুরুল হাসান সোহান। ১৬ রানে আউট হন বিজয়। ১৮ বলে ২২ রান করে আউট হন সোহানও। শেষের দিকে পারভেজ জীবনের ১৫ ও মাসুম খানের ১৬ রানেও ঢাকা মেট্রোর দেয়া লক্ষ্যে ধারেকাছে পৌছাতে পারেনি খুলনা। ৮১ রানেই গুটিয়ে যায় খুলনার ইনিংস। ঢাকা মেট্রোর হয়ে ৩ টি উইকেট পান মোসাদ্দেক হোসেন সৈকত, ২ টি করে উইকেট পান রাকিবুল হাসান, এবং মারুফ মৃধা। ৪ ওভারে মাত্র ৫ রান খরচে ১ উইকেট নেন আলিস আল ইসলাম।

Tag :
About Author Information

জনপ্রিয়

এনসিএল ফাইনালে রংপুরের প্রতিপক্ষ ঢাকা মেট্রো

Update Time : ১২:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪