সর্বশেষ :
এলচের সাথে সহজ জয় পেলো বার্সা এবার জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন বিশ্বকাপ নিশ্চিত করলো স্কটল্যান্ডের মেয়েরা বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান বিসিবির কেন্দ্রীয় চুক্তি থাকছেনা ‘এ’ প্লাস ক্যাটাগরি এবার দেশের ক্রিকেটে আসছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম দলের নাম ভাঙ্গিয়ে অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে- ডেমা ইউনিয়নের নির্বাচনী জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি চাঁদাবাজ সন্ত্রাসীদের বিএনপিতে কোন জায়গা হবে না – নির্বাচনী জনসভায় ব্যারিস্টার জাকির  বাগেরহাটে ১১  দলীয় জোটের নির্বাচনী জনসভা
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেরানিগঞ্জে রুপালি ব্যাংক ডাকাতির পরিকল্পনা এক মাস আগে হয়েছিল

প্রতিনিধি: / ২১১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

কেরানিগঞ্জে রুপালি ব্যাংকের জিনজিরা শাখা জিম্মি করে ডাকাতি চেষ্টার ঘটনায় ডাকদের গ্রেফতার করা হয়। এ ঘটনা নিয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দক্ষিণ কেরানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেছেন, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। ডাকাতিতে সফল হলে তাদের বড় গ্যাং তৈরির পরিকল্পনা ছিল। সবচেয়ে বড় কথা, তারা এক মাস আগেই এ নিয়ে পরিকল্পনা করেছিল। এরপর একাধিকবার রেকি করে পরে ব্যাংকে হানা দেয়।

মাজহারুল ইসলাম আরও যোগ করে বলেন, ডাকাতির ঘটনার মামলা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনার নেপথ্যে কেউ আছে কিনা তা জানতে তিন আসামিকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।

তিনি বলেন, ব্যাংকে ঢুকেই সিসিটিভির হার্ডডিস্ক খুলে ফেলে তারা। পরে আর তা খুঁজে পাওয়া যায়নি।

ওসি মাজহারুল ইসলাম বলেন, ডাকাতির সঙ্গে এখন পর্যন্ত ব্যাংকের কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে রিমান্ডে পেলে এ বিষয়ে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হবে।

ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জে রুপালি ব্যাংকের জিনজিরা শাখা জিম্মি করে ডাকাতি চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে একটি দস্যুতার মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে কেরানিগঞ্জ দক্ষিণ থানায় এ মামলা করে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রুপালি ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতদল প্রবেশ করে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েক শ’ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যৌথ বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করেন।


এই বিভাগের আরো খবর