সর্বশেষ :
বাগেরহাটে  প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।। মোরেলগঞ্জে বাজার মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার ৯টা ৪০ মিনিটের মধ্যে বাধ্যতামূলকভাবে অফিসে আসার নির্দেশনা জারি রামপুরায় হত্যা: রায় পেছাল, ফের সাক্ষ্য ও তথ্য-প্রমাণ দেবে প্রসিকিউশন ইরানের সর্বোচ্চ নেতা যে হবে তাকেই হত্যা করা হবে: ইসরায়েল ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত এক হাজার ছাড়িয়েছে দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পতাকা উড়ালেই …. …. …. …. ..

প্রতিনিধি: / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

জিয়া সাঈদ
পতাকা উড়ালেই
ছেঁড়াখোঁড়া শাড়ি
নত নত মুখ
রক্তনদীময় মানচিত্র মনে পড়ে…
পতাকা উড়ালেই
ধোঁয়ার আকাশ
দিগ্ ভ্রান্ত দিনরাত্রিগুলি মনে পড়ে
মনে নেই ? দিনে দিনে দীর্ঘ
বিপন্নের মিছিল
সেই যে সারি সারি পাইপে
অগণন সীমিত জীবন
একটু আহার –
একছত্র আব্রুর জন্য
অধীর অপেক্ষা…
মনে পড়ে খুব পড়ে
সেই বজ্রধ্বনি
উদ্যানে সমুদ্রের উত্থান
মনে পড়ে ব্যারিকেড, গোপন ট্রেনিং
গোপেঘাপে সূচিত অ্যাম্বুশ
অতঃপর…
অবরুদ্ধ স্বজন স্বদেশ
স্বপ্নের উদ্ধারে
বাংকার থেকে বাংকারে
দিন রাত্রি ক্ষুধা মৃত্যু ভুলে
ট্রিগার টিপে যাওয়া
সাহসী আঙ্গুলগুলি – কিভাবে ভুলি ?
হায়েনার স্বভাব হাতগুলিই বা
ভুলি কী করে ?
এখনো রাত্রির মিরপুর,
রায়ের বাজার গিয়ে
মৃত্যুগন্ধী জলাভূমির অন্ধকারে তাকালেই
সেই হিংস্র থাবা –
নির্বাপিত বাতিঘরগুলি মনে পড়ে…
পতাকা উড়ালেই মনে পড়ে
স্মৃতিসৌধ জুড়ে
লোকান্তরিত কোন নক্ষত্রদের ছায়া পড়ে….


এই বিভাগের আরো খবর